বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী রক্ষার লড়াই: সাংবাদিক মুনীর চৌধুরীর একক প্রচেষ্টায় বিপিসি চট্টগ্রামেই থাকছে। বিতর্কের মুখেও বহাল তবিয়তে সিএমপির সাবেক এডিসি আসিফ মহিউদ্দীন: এখন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত এসপি। জনস্বার্থে উন্নয়ন প্রকল্পে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগিন-এর দক্ষ প্রশাসনিক নেতৃত্বে :দোহাজারী কক্সবাজার রেলে সাশ্রয় ৬৬৮২ কোটি টাকা। সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীকে ‘নতুন বাংলাদেশ সম্মাননা’ প্রদান চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে: নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় দৃশ্যমান মেগা প্রকল্প:যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সম্মাননা’ পাচ্ছেন. আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদে এমডিএইচ রাজু’কে দেখতে চান এলাকাবাসী আপসহীন নেতৃত্ব: ‘সচেতন চট্টলাবাসী’র ব্যানারে সাংবাদিক মুনীর চৌধুরীর অদম্য সাহসে রাজপথ থেকে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত সফল আন্দোলন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে ‘সচেতন চট্টলাবাসী’। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম “জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র, উন্নয়নের অগ্রযাত্রার নেতৃত্বে চট্টগ্রাম” একটি গবেষণাভিত্তিক নাগরিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক উদ্যোগ

সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীকে ‘নতুন বাংলাদেশ সম্মাননা’ প্রদান

Reporter Name / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীকে ‘নতুন বাংলাদেশ সম্মাননা’ প্রদান

চট্টগ্রাম, বাংলাদেশ:
সাহসী, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লন্ডন প্রবাসী সাংবাদিক, চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার পরিচালক মুনীর চৌধুরী-কে গৌরবময় ‘নতুন বাংলাদেশ সম্মাননা’ প্রদান করা হয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের নবঘোষিত ‘জুলাই শহীদ স্মৃতি হল (জুলাই যোদ্ধা হল)’ প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুনীর চৌধুরী দীর্ঘদিন ধরে দেশে ও প্রবাসে থেকে সত্যনিষ্ঠ, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্র, মানবাধিকার এবং বৈষম্যবিরোধী চেতনার পক্ষে তার নির্ভীক সাংবাদিকতা ও জনমত গঠনে অবদান প্রশংসার দাবিদার।
সম্মাননা গ্রহণ করে মুনীর চৌধুরী বলেন,
“এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শে আমি সবসময় অবিচল থাকব। দেশ ও প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি দেশ ও প্রবাসের সাংবাদিকদের আরও সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Raytahost