চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সম্মাননা’ পাচ্ছেন.
চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় অনন্য অবদানের স্বীকৃতি.
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বাস্তবায়নাধীন “চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে)” প্রকল্পের সফল বাস্তবায়নে নেতৃত্বদানকারী প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান-কে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল মিডিয়া সম্মাননা ক্রেস্ট ২০২৬ প্রদান করা হবে।
প্রকল্পটি চালু হওয়ার পর পতেঙ্গা, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কর্ণফুলী টানেলমুখী যাতায়াতে সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি হ্রাস পাওয়ায় নগরবাসী স্বস্তি অনুভব করছেন বলে সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতায় প্রতিফলিত হচ্ছে।
আয়োজকদের মতে, প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্ব, পরিকল্পনা এবং নানামুখী সমস্যা মোকাবিলা করে দায়িত্বশীল তত্ত্বাবধান প্রকল্পটির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চট্টগ্রামের আধুনিক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট প্রকৌশলী, সাংবাদিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
ইন্টারন্যাশনাল মিডিয়া জানায়, দেশের উন্নয়ন, সুশাসন, অবকাঠামো, জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজকে উৎসাহিত করতেই প্রতিবছর এই সম্মাননা প্রদান করা হয়।