বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী রক্ষার লড়াই: সাংবাদিক মুনীর চৌধুরীর একক প্রচেষ্টায় বিপিসি চট্টগ্রামেই থাকছে। বিতর্কের মুখেও বহাল তবিয়তে সিএমপির সাবেক এডিসি আসিফ মহিউদ্দীন: এখন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত এসপি। জনস্বার্থে উন্নয়ন প্রকল্পে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগিন-এর দক্ষ প্রশাসনিক নেতৃত্বে :দোহাজারী কক্সবাজার রেলে সাশ্রয় ৬৬৮২ কোটি টাকা। সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীকে ‘নতুন বাংলাদেশ সম্মাননা’ প্রদান চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে: নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় দৃশ্যমান মেগা প্রকল্প:যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন. চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সম্মাননা’ পাচ্ছেন. আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদে এমডিএইচ রাজু’কে দেখতে চান এলাকাবাসী আপসহীন নেতৃত্ব: ‘সচেতন চট্টলাবাসী’র ব্যানারে সাংবাদিক মুনীর চৌধুরীর অদম্য সাহসে রাজপথ থেকে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত সফল আন্দোলন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে ‘সচেতন চট্টলাবাসী’। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম “জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র, উন্নয়নের অগ্রযাত্রার নেতৃত্বে চট্টগ্রাম” একটি গবেষণাভিত্তিক নাগরিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক উদ্যোগ

পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১২ দফা স্মারকলিপি প্রদান করেছে ‘সচেতন চট্টলাবাসী’।

Reporter Name / ২৪৯ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১২ দফা স্মারকলিপি প্রদান করেছে ‘সচেতন চট্টলাবাসী’।

চট্টগ্রাম বিভাগের সকল সংসদ সদস্য, মেয়র, সিডিএ ও ওয়াসা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি প্রেরণ করবে সচেতন চট্টলাবাসী

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অবকাঠামোগত অগ্রগতি এবং দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীর মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১২ দফা স্মারকলিপি প্রদান করেছে ‘সচেতন চট্টলাবাসী’।
সাংবাদিক ও সমাজসেবক মুনীর চৌধুরীর নেতৃত্বে প্রেরিত এ স্মারকলিপিতে চট্টগ্রামের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ ও রাজস্ব আয়ের প্রধান কেন্দ্র হওয়া সত্ত্বেও চট্টগ্রাম কাঙ্ক্ষিত উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত।
স্মারকলিপিতে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী ঘোষণা, কর্ণফুলী নদী রক্ষা, জলাবদ্ধতা ও যানজট নিরসন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে উন্নীতকরণ, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নসহ ১২টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে।

আন্দোলনের নেতৃবৃন্দ জানান, চট্টগ্রামের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতির স্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
স্মারকলিপির অনুলিপি চট্টগ্রাম বিভাগের সকল সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রেরণ করা হবে বলে জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামের উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Raytahost